ঈদে মিলাদুন্নবী পালনে বাধা না দেওয়ার আহ্বান
পবিত্র
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর
আইডিইবি মিলনায়তনে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক
সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন আয়োজিত এ সেমিনারে ঈদে
মিলাদুন্নবী পালনে বাধা দেওয়ার নিন্দা
জানিয়ে সরকারকে রাসুলপ্রেমীদের নির্বিঘ্নে এ দিনটি পালনের
সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।প্রধান অতিথির
বক্তব্যে ইমাম প্রফেসর ড.
কুদরত এ খোদা হযরত
মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ
অনুসরণ, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র
গঠনের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ধর্মের শিক্ষা মানুষের চরিত্র ও আচরণে প্রতিফলিত
হলেই তা পূর্ণতা পায়।সেমিনারে আরও
বক্তব্য দেন বিচারপতি মো.
আওলাদ আলী, বিচারপতি ড.
সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান, সাবেক
অতিরিক্ত সচিব মো. জাকির
হোসেনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বিচারপতি,
শিক্ষক, গবেষক, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও ইসলামী চিন্তাবিদরা
অংশ নেন। সভাপতিত্ব করেন
আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত
সচিব ড. পিয়ার মোহাম্মদ।