নিউইয়র্কে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মেয়র মামদানির
অনলাইন ডেস্ক: জাতিসংঘের সাধারণ
পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী
সেপ্টেম্বরে নিউইয়র্কে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হতে পারে
বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি।সোমবার এক
সংবাদ সম্মেলনে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করেছে, তাঁর প্রশাসন সেটিকে
গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।মামদানি বলেন,
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে নেতানিয়াহুর ভূমিকা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে
মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে
আইসিসির পরোয়ানা রয়েছে।মেয়রের এই
বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও
ইসরায়েলের পক্ষ থেকে তীব্র
প্রতিক্রিয়া জানানো হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে আইসিসিকে
‘বেআইনি আদালত’ হিসেবে উল্লেখ করে বলেছে, যুক্তরাষ্ট্র
বা ইসরায়েলের নাগরিকদের ওপর এই আদালতের
কোনো এখতিয়ার নেই। নেতানিয়াহুর বিরুদ্ধে
জারি করা পরোয়ানাকেও ‘ভিত্তিহীন’
বলে দাবি করা হয়েছে।এদিকে মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন,
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।
তবে ওই পোস্টে নিউইয়র্কের
মেয়র জোহরান মামদানির নাম সরাসরি উল্লেখ
করেননি ট্রাম্প।সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান