ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
365 D News

বিমানের শৌচাগারে ছিনতাইয়ের হুমকির চিঠি, মাঝপথ থেকে ফিরে গেল উড়োজাহাজ

বেঙ্গালুরু থেকে ভারতের উত্তর প্রদেশের লখনৌগামী একটি উড়োজাহাজে ছিনতাইয়ের হুমকি দিয়ে হাতে লেখা চিঠি পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উড়োজাহাজটি মাঝপথ থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিগোর উড়োজাহাজটিতে ১৭৮ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের পর বিমানের শৌচাগার থেকে এক যাত্রী হাতে লেখা হুমকির চিঠিটি উদ্ধার করেন।চিঠিতে লেখা ছিল, ‘বিমানটি হাইজ্যাক হতে চলেছে ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। বার্তা অগ্রাহ্য করলে ফল ভোগ করতে হবে।’চিঠিটি পাওয়ার পরপরই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। এরপর নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি বেঙ্গালুরুতে ফিরিয়ে নেওয়া হয়।বিমানবন্দরে অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে নিরাপত্তাকর্মীরা উড়োজাহাজটিতে তল্লাশি চালান। এ ঘটনায় পুলিশ যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করেছে।বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়ার ঘটনা ভারতে নতুন নয়। তবে দিওয়ালি উৎসবের সময় এমন হুমকির চিঠি উদ্ধারের ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিমানের শৌচাগারে ছিনতাইয়ের হুমকির চিঠি, মাঝপথ থেকে ফিরে গেল উড়োজাহাজ