ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
365 D News

এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয় প্রধান বিচারপতি

এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোথায় এবং কতটুকু ব্যবহার করা যাবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।শনিবার সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।তিনি বলেন, ‘মানুষের জীবন সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার লক্ষ্যেই এআই ব্যবহার করতে হবে।’বিচারিক কার্যক্রমে এআই ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, মামলার রায় লেখার ক্ষেত্রে এআই ব্যবহার করা উচিত নয়। এআইয়ের ব্যবহার কোন কোন ক্ষেত্রে করা যাবে এবং এর সীমা কতটুকু হবে, তা নির্ধারণে একটি কার্যকর আইন ও নীতিমালা প্রয়োজন।প্রধান বিচারপতির বক্তব্যে এআই ব্যবহারের পাশাপাশি এর সঠিক নিয়ন্ত্রণ ও জবাবদিহির প্রয়োজনীয়তাও উঠে আসে। মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই প্রযুক্তিটির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।  

এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয় প্রধান বিচারপতি