হরমুজের নিয়ন্ত্রণ দর-কষাকষিতে ছাড়বে না ইরান: সাবেক মার্কিন কূটনীতিক
হরমুজ প্রণালির
নিয়ন্ত্রণ ইরান কোনো দর-কষাকষির বিনিময়ে ছাড়বে না বলে মনে
করেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর। তাঁর মতে,
তেহরান এখন এই সমুদ্রপথকে
কৌশলগত প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে দেখছে।মিডল ইস্ট
ইনস্টিটিউটের ফেলো অ্যালান আইর
আল-জাজিরাকে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
ঠেকানোই ইরানের নেতৃত্বের প্রধান লক্ষ্য। আর এ লক্ষ্য
অর্জনের অন্যতম প্রধান উপায় হিসেবে তারা
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে দেখছে।আইর বলেন,
ইরান কোনো ধরনের দর-কষাকষির বিনিময়ে হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। বিশ্ব অর্থনীতির
ক্ষতি সীমিত রাখতে চাইলে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে
অন্তত স্বল্প মেয়াদে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ
মেনে নিতে হতে পারে।
তাঁর
মতে, কূটনীতির কেন্দ্র এখন ওয়াশিংটন থেকে
উপসাগরীয় দেশগুলো ও ইরাকের দিকে
সরে যাচ্ছে। প্রয়োজনীয় মাত্রার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় যুক্তরাষ্ট্র
এখন ‘অনিচ্ছুক এবং অক্ষম’।