ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
365 D News

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।। ছবি: কোলাজ ইত্তেফাক

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কারিনা শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

বিষয় : মৃত্যু কনটেন্ট ক্রিয়েটর

365 D News

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কারিনা শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x