ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
365 D News

বিএনপি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি: সংগ্রহ

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে সাদিক কায়েম বলেন, দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ক্ষমতা ভাগাভাগির সংস্কৃতি ফিরিয়ে আনতে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে।

বিবৃতিতে সাদিক কায়েম দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দুটি দলের সমঝোতা নিয়ে গোয়েন্দা তথ্যের কথা বলেছেন, সেগুলো বিএনপি ও আওয়ামী লীগ। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার এখন পর্যন্ত কার্যকর কী পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে দেওয়া জনগণের রায়ও উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডাকসুর ভিপি। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ জবাবদিহির আওতায় আনার পরিবর্তে তাঁদের প্রকাশ্য আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা গেছে।

বিদেশে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সরকারের দৃশ্যমান তৎপরতা নেই বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে পদায়নের অভিযোগ

সাদিক কায়েমের অভিযোগ, মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে বিএনপিতে পদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় মেগাপ্রকল্পের ব্যবসায়িক নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাত থেকে বিএনপির কাছে হস্তান্তর করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের প্রকাশ্যে উপস্থিতি এবং তাঁদের প্রটোকল দেওয়ার ঘটনাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েমের মতে, এসব ঘটনা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ইঙ্গিত দেয়। তবে বিবৃতিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : বিএনপি আওয়ামী লীগ সাদিক কায়েম ডাকসু

365 D News

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিএনপি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x