ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
365 D News

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

ছবি: সংগ্রহ

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। তাঁকে আদালতে তোলার সময় পুরো এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলা এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে আদালত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়।

বিষয় : পঞ্চগড় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা সাবেক এমপি আদালত জুলাই অভ্যুত্থান

365 D News

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। তাঁকে আদালতে তোলার সময় পুরো এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলা এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করা হলে আদালত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x