ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
365 D News

সংকট নিরসন ও কওমি সনদের স্বীকৃতিসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

ছবি: সংগ্রহ

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশজুড়ে দুর্বৃত্তদের হামলা-সন্ত্রাস দমন, কওমি সনদের যথাযথ স্বীকৃতি অনুযায়ী সম্মানজনক চাকুরির সুযোগ সৃষ্টি এবং ইরান-ইসরাইল যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা জোরদারসহ ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে আয়োজিত দলের শুরা অধিবেশন-২০২৬-এ এসব প্রস্তাবনা পেশ করা হয়।

জমিতে উলামায়ে ইসলামের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে সাধারণ প্রস্তাবাবলি পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া।

জ্বালানি ও বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

শুরা অধিবেশনে উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদ ও সংসদের বাইরে ব্যাপক আলোচনা-পর্যালোচনা হলেও জনজীবনে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। ফলে ব্যবসা-বাণিজ্য, পরিবহন খাত ও দ্রব্যমূল্যে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। এই সংকট থেকে উত্তরণে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বাজার সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের দাপট বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় দলটি।

আইন-শৃঙ্খলা ও নির্বাচন ব্যবস্থা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করা হয়। নাগরিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

প্রস্তাবে সারা দেশে গায়ের জোরে নির্বাচনের নানাবিধ অভিযোগ ও পক্ষপাতীত্বের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা না গেলে জনমনে বড় ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে। এ ধরনের অব্যবস্থাপনা দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

কওমি সনদের স্বীকৃতি ও নিয়োগে আপত্তি

কওমি দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সমমানের সনদধারী আলেমদের সরকারি প্রাথমিক ও দাখিল স্তরের শুধু 'কারী শিক্ষক' পদে নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় জমিয়ত। কওমি সনদের স্বীকৃতির বাস্তব রূপ দিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার দাবি জানিয়ে প্রস্তাবে বলা হয়—কামিল স্তর পর্যন্ত আলিয়া মাদরাসা এবং ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চ ও সম্মানজনক সেক্টরে কওমি শিক্ষার্থীদের নিয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে।

পাশাপাশি, সরকারি তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ভিত্তিতে তালিকাভুক্তির যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত এবং ইনসাফভিত্তিক ভাতা বণ্টন নিশ্চিত করার দাবি জানানো হয়।

আন্তর্জাতিক ও সাংস্কৃতিক ইস্যু

ইরান-ইসরাইল চলমান যুদ্ধ বন্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও শক্তিশালী ও কার্যকর কূটনৈতিক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুসলিম জাতিসত্তা ও সংস্কৃতি রক্ষায় ভারতীয় আধিপত্যবাদ এবং পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন রোধে সরকারকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনটি।

অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি এবং এই প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার নিন্দা জানানো হয়। একই সঙ্গে, সাম্প্রতিক সময়ে ইসলামের পবিত্রতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।

বিষয় : গ্যাস বিদ্যুৎ গ্যাস জ্বালানি সংকট নিরসন

365 D News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সংকট নিরসন ও কওমি সনদের স্বীকৃতিসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x