ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
365 D News

ফেনীতে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৩৮

ছবি: সংগ্রহ

ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জন কিশোরকে আটক করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ বেড়েছে। এ পরিস্থিতিতে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে একযোগে একাধিক স্থানে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে রাজনন্দিনী দিঘি, পেট্রোবাংলা, একাডেমি, মাস্টারপাড়া ও নাজিররোড এলাকা থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ৩৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রায় সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে। আটক ৩৮ জনের মধ্যে ২৫ জনের অভিভাবককে রাতেই থানায় ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের সন্তানদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাকি আটক ব্যক্তিদের অভিভাবকেরা থানায় না এলে নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং শহরজুড়ে অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিষয় : ফেনী কিশোর গ্যাং ফেনী ৩৮ কিশোর আটক ফেনী মডেল থানা

365 D News

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৩৮

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জন কিশোরকে আটক করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফেনী শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ বেড়েছে। এ পরিস্থিতিতে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে একযোগে একাধিক স্থানে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে রাজনন্দিনী দিঘি, পেট্রোবাংলা, একাডেমি, মাস্টারপাড়া ও নাজিররোড এলাকা থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ৩৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের প্রায় সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে। আটক ৩৮ জনের মধ্যে ২৫ জনের অভিভাবককে রাতেই থানায় ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের সন্তানদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাকি আটক ব্যক্তিদের অভিভাবকেরা থানায় না এলে নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং শহরজুড়ে অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x