বিয়ের মৌসুমের উৎসব ও আনন্দকে কেন্দ্র করে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ শিরোনামের এ আয়োজনে কেন্দ্রীয় মুখ হিসেবে রয়েছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। ক্যাম্পেইনে তাঁর সঙ্গে আছেন মডেল রাজ মানিয়া।
বিয়ে,
উৎসব ও জীবনের নানা
বিশেষ মুহূর্তের সঙ্গে প্রায় চার দশক ধরে
যুক্ত আপন জুয়েলার্স। নতুন
এ ক্যাম্পেইনে বাঙালির বিয়ের ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও আবেগের পাশাপাশি
আধুনিক প্রজন্মের উদযাপনের চিত্রও তুলে ধরা হয়েছে।
জিঙ্গেল,
নৃত্য ও কোরিওগ্রাফির সমন্বয়ে
তৈরি হয়েছে ক্যাম্পেইনের থিমেটিক বিজ্ঞাপন। এটি পরিচালনা করেছেন
নির্মাতা মেহেদি হাছিব। বিজ্ঞাপনে মালাইকা চৌধুরী ও রাজ মানিয়ার
উপস্থিতি আয়োজনের উৎসবমুখর আবহকে আরও প্রাণবন্ত করেছে।
‘আপন
ওয়েডিং মুনসুন’ শুধু বিজ্ঞাপনেই সীমাবদ্ধ
থাকছে না। ক্যাম্পেইনের অংশ
হিসেবে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন—Dance Challenge’। বিজ্ঞাপনে দেখানো
নাচ অনুসরণ করে অংশগ্রহণকারীরা নিজেদের
পরিবেশনার ভিডিও তৈরি করে ফেসবুক,
টিকটক কিংবা ইনস্টাগ্রামে প্রকাশ করতে পারবেন। ভিডিওতে
Apon Jewellers-কে ট্যাগ করতে হবে।
ডান্স
চ্যালেঞ্জ থেকে নির্বাচিত সেরা
১০ জন অংশগ্রহণকারীর জন্য
থাকছে আপন জুয়েলার্সের পক্ষ
থেকে আকর্ষণীয় উপহার। এর মধ্য দিয়ে
বিয়ের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ের
পাশাপাশি নতুন প্রজন্মকে ক্যাম্পেইনের
সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি
হয়েছে।