সাইকেলে ছয়টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার সজিব তালুকদার। ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে আগ্রহ ও উৎসাহ।
সজিব তালুকদার বেলাবো
উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির
বাসিন্দা। তিনি
সালাউদ্দিন তালুকদারের ছেলে।
দীর্ঘ
পথ
সাইকেলে পাড়ি
দিয়ে
সৌদি
আরবে
পৌঁছানো এবং
মক্কায়
পবিত্র
হজ
পালন
করাই
তাঁর
এই
যাত্রার লক্ষ্য।
সজিবের পরিকল্পনা অনুযায়ী, যাত্রাপথে তাঁকে
মোট
ছয়টি
দেশ
পাড়ি
দিতে
হবে।
সাইকেলে দীর্ঘ
ও
দুর্গম
পথ
অতিক্রম করে
সৌদি
আরবে
পৌঁছানোর পর
হজ
পালন
করতে
চান
তিনি।
সজিবের এই
উদ্যোগকে শুধু
ভ্রমণ
হিসেবে
দেখছেন
না
স্থানীয়রা। দীর্ঘ
পথ
সাইকেলে পাড়ি
দিয়ে
হজ
পালনের
এই
পরিকল্পনা তাঁর
সাহস,
সংকল্প
ও
ধর্মীয়
অনুভূতির প্রকাশ
বলে
মনে
করছেন
তাঁরা।
এরই
মধ্যে
তাঁর
এই
যাত্রা
নিয়ে
স্থানীয় মানুষের মধ্যে
কৌতূহল
তৈরি
হয়েছে।
পরিবার ও
এলাকাবাসী আশা
করছেন,
দীর্ঘ
এই
যাত্রায় সজিব
নিরাপদে সৌদি
আরবে
পৌঁছাতে পারবেন
এবং
পবিত্র
হজ
পালন
করে
সুস্থভাবে দেশে
ফিরবেন।