ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
365 D News

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

ছবি: সংগ্রহ

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামে ঘটনা ঘটে। প্রতিপক্ষ চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে শরীফ আলী নিজের সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন।

ঘটনার পর শিশুটির মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় তাঁর স্বামী শরীফ আলীকে একমাত্র আসামি করা হয়। পরে শরীফ আলী আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত তাঁকে মৃত্যুদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিষয় : মৌলভীবাজার কমলগঞ্জ আদালতের রায় মৃত্যুদণ্ড শিশুহত্যা

365 D News

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামে ঘটনা ঘটে। প্রতিপক্ষ চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে শরীফ আলী নিজের সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন।

ঘটনার পর শিশুটির মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় তাঁর স্বামী শরীফ আলীকে একমাত্র আসামি করা হয়। পরে শরীফ আলী আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত তাঁকে মৃত্যুদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x