ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
365 D News

মাছপাড়া রেলস্টেশনে থামে ট্রেন, থামছে না ভোগান্তি

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশন

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও যাত্রীসেবার ঘাটতি রয়েছে। নিচু প্ল্যাটফর্ম, অযত্নে পড়ে থাকা স্টেশন ভবন এবং পর্যাপ্ত যাত্রীসুবিধা না থাকায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় যাত্রীরা। এর সঙ্গে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের মানুষ।

মাছপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষের কাছে রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ী মাধ্যম। নকশীকাঁথা কমিউটার ট্রেন স্টেশনে থামলেও এতে আসন বরাদ্দ নেই। ফলে অনেক যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।

স্থানীয় সাংবাদিক ফরিদুল আলম ফরিদ বলেন, ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের উচ্চতার মধ্যে ব্যবধান থাকায় যাত্রীদের ওঠানামা ঝুঁকিপূর্ণ। স্টেশনে পর্যাপ্ত আগাম ঘোষণা ও আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা না থাকায় ট্রেনের সময়সূচি ও চলাচল নিয়েও অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত স্টেশনটি সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে নিরাপদ ও উঁচু প্ল্যাটফর্ম নির্মাণ, নকশীকাঁথা কমিউটার ট্রেনে আসন বরাদ্দ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা।

স্থানীয়দের ভাষ্য, এসব ব্যবস্থা করা হলে মাছপাড়া ও আশপাশের এলাকার মানুষের রেলযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

বিষয় : রাজবাড়ী মাছপাড়া রেলস্টেশন পাংশা রেলওয়ে যাত্রী ভোগান্তি

365 D News

শনিবার, ২২ আগস্ট ২০২৬

মাছপাড়া রেলস্টেশনে থামে ট্রেন, থামছে না ভোগান্তি

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও যাত্রীসেবার ঘাটতি রয়েছে। নিচু প্ল্যাটফর্ম, অযত্নে পড়ে থাকা স্টেশন ভবন এবং পর্যাপ্ত যাত্রীসুবিধা না থাকায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় যাত্রীরা। এর সঙ্গে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের মানুষ।

মাছপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষের কাছে রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ী মাধ্যম। নকশীকাঁথা কমিউটার ট্রেন স্টেশনে থামলেও এতে আসন বরাদ্দ নেই। ফলে অনেক যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।

স্থানীয় সাংবাদিক ফরিদুল আলম ফরিদ বলেন, ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের উচ্চতার মধ্যে ব্যবধান থাকায় যাত্রীদের ওঠানামা ঝুঁকিপূর্ণ। স্টেশনে পর্যাপ্ত আগাম ঘোষণা ও আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা না থাকায় ট্রেনের সময়সূচি ও চলাচল নিয়েও অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত স্টেশনটি সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে নিরাপদ ও উঁচু প্ল্যাটফর্ম নির্মাণ, নকশীকাঁথা কমিউটার ট্রেনে আসন বরাদ্দ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা।

স্থানীয়দের ভাষ্য, এসব ব্যবস্থা করা হলে মাছপাড়া ও আশপাশের এলাকার মানুষের রেলযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x