কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য আমির হামজা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁদের
খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের আমির
হামজা বলেন, দেবাশীষের পরিবারের জন্য সরকারি পর্যায়ে
যে সহযোগিতা করা সম্ভব, তা
তিনি দেখবেন। পাশাপাশি দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
আমির হামজা বলেন,
‘দেখে আসলাম, সাক্ষাৎ করে আসলাম। আমাদের
সরকারি যেটুকু সাহায্য আছে, তা আমি
দেখব। ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার
লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা
আমরা দেখছি।’
তিনি আরও বলেন,
পরিবারের খোঁজখবর রাখার জন্য তাঁর ব্যক্তিগত
সহকারী ও কর্মকর্তাদেরও দায়িত্ব
দেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
এমপি বলেন, আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করব।
এ ছাড়া তার একটি
ছোট্ট কন্যা রয়েছে, তার লেখাপড়ার দায়িত্ব
নেওয়া হবে।
মানুষের কল্যাণে কাজ করার কথা উল্লেখ করে আমির হামজা বলেন, ‘আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না, আমরা আগে মানুষ ভাবি। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্যই বের করেছেন, আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।