ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
365 D News

যুক্তরাষ্ট্রে যাচ্ছে ভেনেজুয়েলার ৫ লাখের বেশি ব্যারেল তেল

ছবি: সংগ্রহ

ভেনেজুয়েলায় প্রতিদিন প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হচ্ছে। এর মধ্যে লাখ ব্যারেলের বেশি তেল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শোধনাগারে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কাইল হাউস্টভেইট।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে তিনি তথ্য জানান।

কাইল হাউস্টভেইট বলেন, যুক্তরাষ্ট্রের যেসব শোধনাগারে ভেনেজুয়েলার তেল যাচ্ছে, সেগুলো মূলত দেশটির ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার উপযোগী করে তৈরি। তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা করছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এতে দুই দেশই লাভবান হচ্ছে।

আবার বাড়ছে উৎপাদন রপ্তানি

বিশ্বে সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। তবে দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল উৎপাদন রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশটির তেল উৎপাদন রপ্তানি আবারও বাড়তে শুরু করেছে।

তেল বিক্রির অর্থ নিয়ে প্রশ্ন

ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে বিপুল অর্থ আয় হলেও সেই অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তেল বিক্রির আয়ের স্বচ্ছতা নিয়েও বিভিন্ন আন্তর্জাতিক মহল গবেষণা সংস্থা উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় দেশটির মূল বিরোধী দলকে বাইরে রাখার বিষয়েও প্রশ্ন উঠেছে।

বিষয় : যুক্তরাষ্ট্র জ্বালানি তেল ভেনেজুয়েলা আন্তর্জাতিক রাজনীতি

365 D News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে যাচ্ছে ভেনেজুয়েলার ৫ লাখের বেশি ব্যারেল তেল

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ভেনেজুয়েলায় প্রতিদিন প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হচ্ছে। এর মধ্যে লাখ ব্যারেলের বেশি তেল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শোধনাগারে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কাইল হাউস্টভেইট।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে তিনি তথ্য জানান।

কাইল হাউস্টভেইট বলেন, যুক্তরাষ্ট্রের যেসব শোধনাগারে ভেনেজুয়েলার তেল যাচ্ছে, সেগুলো মূলত দেশটির ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার উপযোগী করে তৈরি। তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সহায়তা করছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এতে দুই দেশই লাভবান হচ্ছে।

আবার বাড়ছে উৎপাদন রপ্তানি

বিশ্বে সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। তবে দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল উৎপাদন রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশটির তেল উৎপাদন রপ্তানি আবারও বাড়তে শুরু করেছে।

তেল বিক্রির অর্থ নিয়ে প্রশ্ন

ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে বিপুল অর্থ আয় হলেও সেই অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তেল বিক্রির আয়ের স্বচ্ছতা নিয়েও বিভিন্ন আন্তর্জাতিক মহল গবেষণা সংস্থা উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় দেশটির মূল বিরোধী দলকে বাইরে রাখার বিষয়েও প্রশ্ন উঠেছে।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x