ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
365 D News

বাংলাদেশে আল-কায়েদা, জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে আল-কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিবেদনকে সরকার আমলে নিচ্ছে না।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পরিস্থিতি কতটা সন্তোষজনক, তা জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে বলা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে সময় প্রয়োজন। বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কারমূলক কাজ করা হয়েছে।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশে জঙ্গিবাদের বিষয়টি আবার আলোচনায় আসে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্থায়ী ঘাঁটি গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল-কায়েদা। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে রূপ নিচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে বিভিন্ন এলাকায় ছোট ছোট সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

ছাড়া একিউআইএস শক্তিশালী লজিস্টিক আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই।

বিষয় : জাতিসংঘ আইনশৃঙ্খলা বাংলাদেশে জঙ্গিবাদ আল-কায়েদার স্বরাষ্ট্রমন্ত্রী

365 D News

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বাংলাদেশে আল-কায়েদা, জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে আল-কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিবেদনকে সরকার আমলে নিচ্ছে না।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পরিস্থিতি কতটা সন্তোষজনক, তা জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে বলা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে সময় প্রয়োজন। বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কারমূলক কাজ করা হয়েছে।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশে জঙ্গিবাদের বিষয়টি আবার আলোচনায় আসে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্থায়ী ঘাঁটি গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল-কায়েদা। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে রূপ নিচ্ছে। বড় ইউনিটের পরিবর্তে বিভিন্ন এলাকায় ছোট ছোট সেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

ছাড়া একিউআইএস শক্তিশালী লজিস্টিক আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x