টাঙ্গাইলের মির্জাপুরে একটি বসতঘর থেকে মা ও তাঁর চার বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন
ধুপুরিয়া গ্রামের রাজমিস্ত্রি রাজীব হোসেনের স্ত্রী কনিকা আক্তার (২২) ও
তাঁদের চার বছরের মেয়ে
রাজিয়া।
পুলিশ ও
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়
ছয় বছর আগে প্রেমের
সম্পর্কের মাধ্যমে রাজীব ও কনিকার বিয়ে
হয়। বিয়ের পর থেকেই তাঁদের
মধ্যে পারিবারিক কলহ চলছিল।
বৃহস্পতিবার রাতে
রাজীব হোসেন বেড়াতে সিলেটে যান। পরদিন সকালে
কনিকা মেয়েকে নিয়ে বাবার বাড়ির
উদ্দেশে রওনা হন। স্থানীয়দের
অভিযোগ, পথে তাঁর শ্বশুর
নাজিমউদ্দিন ও শাশুড়ি তাঁকে
বাবার বাড়িতে যেতে বাধা দেন।
পরে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
বাড়িতে ফিরে
কনিকা মেয়েকে নিয়ে একটি ঘরে
ঢুকে দরজা বন্ধ করে
দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর
থেকে শিশু রাজিয়ার চিৎকার
শুনতে পান স্থানীয়রা। পরে
দরজা ভেঙে কনিকাকে ঝুলন্ত
অবস্থায় দেখতে পান তাঁরা। একই
ঘরের মেঝেতে শিশুটিকে পড়ে থাকতে দেখা
যায়।
পরে শিশুটির
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয়রা। খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও
মেয়ের লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা,
পারিবারিক কলহের জেরে কনিকা মেয়েকে
হত্যার পর আত্মহত্যা করে
থাকতে পারেন। তবে মা ও
মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি
কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত
নয়।
মির্জাপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটি
কীভাবে ঘটেছে, তদন্তের পর তা নিশ্চিত
হওয়া যাবে।
পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।