রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে
নিজের ফেসবুক পেজে দেওয়া এক
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন,
অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন
চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।
এর আগে শুক্রবার
বিকেলে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির
পদ থেকে পদত্যাগ করেন
মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায়
সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ
সম্মেলনে স্পিকার নিজেই এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র
জমা দিয়েছেন এবং তা গ্রহণ
করা হয়েছে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব
গ্রহণ করেছেন।
হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন,
স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই
তিনি প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছিলেন।
সংবাদ
সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল
ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল
রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।