ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
365 D News

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত

ছবি: সংগ্রহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা সাইফুল ইসলামের বিধবা স্ত্রী ঝুমা আক্তারকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর জামষাইট গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন, সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। পরিবারের আয়-রোজগারের পথ তৈরি এবং স্ত্রীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী।

সেলাই মেশিন উপহার দেওয়ার পর সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ঝুমা আক্তার বলেন, আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমরা বিএনপির রাজনৈতিক পরিবারের হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে। আমার তিনটি মেয়ে রয়েছে। এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়। জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিষয় : বিএনপি জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ কটিয়াদী

365 D News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x