ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
365 D News

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে, অভিযোগ সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা ও অপদস্থ করার চেষ্টার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়ায় অস্বাভাবিক ধীরগতি এবং সরকারের অভ্যন্তরে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টার কারণেই দলটির সন্ত্রাসী নেটওয়ার্ক এমন দুঃসাহস দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সাদিক কায়েম এসব অভিযোগ করেন। একই সঙ্গে জুলাই গণহত্যা এবং আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, নিউইয়র্কে পলাতক আওয়ামী লীগের কিছু সদস্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আক্রমণ ও অপদস্থ করার চেষ্টা করেছেন। জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিদেশে আশ্রয় নেওয়া এই ফ্যাসিবাদী গোষ্ঠীর এমন কর্মকাণ্ড ন্যক্কারজনক।

জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি

সাদিক কায়েম বলেন, জুলাই গণহত্যা এবং আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সংঘটিত প্রতিটি গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া দেশে ন্যায়বিচার ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারে অস্বাভাবিক ধীরগতি ও গড়িমসি লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সরকারের অভ্যন্তরীণ সমঝোতার প্রচেষ্টারও নানা ইঙ্গিত দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

তাঁর অভিযোগ, বিচারপ্রক্রিয়ায় এই দীর্ঘসূত্রতা আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্ককে দেশে-বিদেশে অপতৎপরতা চালানোর সাহস জোগাচ্ছে।

সাদিক কায়েম অবিলম্বে এই নেটওয়ার্কের মূলোৎপাটন এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিদেশে নিরাপত্তা জোরদারের আহ্বান

বিদেশে অবস্থানরত সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু ভিপি।

তিনি বলেন, বিদেশের মাটিতে বারবার হেনস্তার ঘটনা ঘটলেও সরকারের নির্লিপ্ততা হতাশাজনক। এসব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয় করার পাশাপাশি সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

এ ছাড়া এসব ঘটনায় বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির যোগসাজশ কিংবা দায়িত্ব পালনে শৈথিল্য থাকলে তা তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাদিক কায়েম।

বিষয় : সাদিক কায়েম মুহাম্মদ ইউনূস ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়

365 D News

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে, অভিযোগ সাদিক কায়েমের

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x