ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
365 D News

নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবি স্থানীয়দের

বিশ্বম্ভরপুরে মাদক ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ

দেলোয়ার ভূঁইয়া

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক, চাঁদাবাজি কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, এলাকায় নিরাপত্তাহীনতার কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে ভয় পাচ্ছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, উপজেলার দেলোয়ার ভূঁইয়া (৪৭), পিতাসুলেমান মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের ভাষ্য, এসব অভিযোগের কারণে এলাকায় আতঙ্ক নিরাপত্তাহীনতা বেড়েছে। প্রতিশোধের আশঙ্কায় অনেক ভুক্তভোগীও প্রকাশ্যে অভিযোগ করতে অনাগ্রহী।

এদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, দেলোয়ার হোসেন স্থানীয় বিএনপি নেতা এস এম মাহবুব মল্লিকের নাম ব্যবহার বা তাঁর প্রভাবের কথা উল্লেখ করে চলাফেরা করেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে বিষয়ে এস এম মাহবুব মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা মিললে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় পুলিশের টহল নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন প্রকাশের আগে দেলোয়ার হোসেন এস এম মাহবুব মল্লিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

বিষয় : বিশ্বম্ভরপুর চাঁদাবাজি সুনামগঞ্জ অপরাধ মাদক কিশোরগ্যাং আইনশৃঙ্খলা

365 D News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বিশ্বম্ভরপুরে মাদক ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x