ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
365 D News

রাজধানীর অনুষ্ঠানে শিক্ষার্থী সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতার কথা জানান আয়োজকেরা

মেধাবীদের উৎসাহ দিতে বৃত্তি দিল পাংশা–কালুখালী উপজেলা সমিতি

রাজধানীতে পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের এলজিইডি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমিতির উপদেষ্টা নিলুফার রফিক, সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. আসাদুজ্জামান এবং উপদেষ্টা কে. এম. আকতারুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রবৃত্তি বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া, শিক্ষার প্রসার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাংশা–কালুখালীর মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

বিষয় : শিক্ষা পাংশা_কালুখালী গুণীজন_সংবর্ধনা মেধাবী_শিক্ষার্থী ছাত্রবৃত্তি রাজবাড়ী সমাজকল্যাণ পাংশা–কালুখালী উপজেলা সমিতি

365 D News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেধাবীদের উৎসাহ দিতে বৃত্তি দিল পাংশা–কালুখালী উপজেলা সমিতি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীতে পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের এলজিইডি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমিতির উপদেষ্টা নিলুফার রফিক, সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. আসাদুজ্জামান এবং উপদেষ্টা কে. এম. আকতারুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রবৃত্তি বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া, শিক্ষার প্রসার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাংশা–কালুখালীর মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x