ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
365 D News

গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন

বিশ্বকাপ স্পেনের, শিরোপাহীন মেসির আর্জেন্টিনা

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বকাপ স্পেনের, শিরোপাহীন মেসির আর্জেন্টিনা
জয়সূচক গোল করেন ফেরান তোরেস

অনলাইন ডেস্ক: ফাইনাল মানেই স্নায়ুর লড়াই। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো স্পেনের। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে - ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন।

নির্ধারিত ৯০ মিনিটে গোল না হলেও ম্যাচজুড়ে আক্রমণে এগিয়ে ছিল স্পেন। বল দখল আক্রমণভাগে ধার দেখিয়ে আর্জেন্টিনার রক্ষণকে ব্যস্ত রাখে তারা। বিপরীতে সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় লিওনেল মেসির দল।

ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এনজো ফার্নান্দেজ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময়ে আরও চাপে পড়ে তারা। ১০৬ মিনিটে সেই চাপেরই ফল আসে। স্পেনের আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস।

শেষ বাঁশির পর উল্লাসে মেতে ওঠে স্পেনের খেলোয়াড়েরা। আর হতাশায় মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না মেসি-স্কালোনির দলের।

স্পেনের এই শিরোপা জয়ে নতুন প্রজন্মের তারকা লামিনে ইয়ামালের উত্থানও পেল বিশেষ স্বীকৃতি। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেই বিশ্বচ্যাম্পিয়ন হলেন এই তরুণ তারকা।

বিষয় : চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেন ফুটটব

365 D News

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ স্পেনের, শিরোপাহীন মেসির আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

অনলাইন ডেস্ক: ফাইনাল মানেই স্নায়ুর লড়াই। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো স্পেনের। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে - ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন।

নির্ধারিত ৯০ মিনিটে গোল না হলেও ম্যাচজুড়ে আক্রমণে এগিয়ে ছিল স্পেন। বল দখল আক্রমণভাগে ধার দেখিয়ে আর্জেন্টিনার রক্ষণকে ব্যস্ত রাখে তারা। বিপরীতে সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় লিওনেল মেসির দল।

ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এনজো ফার্নান্দেজ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর অতিরিক্ত সময়ে আরও চাপে পড়ে তারা। ১০৬ মিনিটে সেই চাপেরই ফল আসে। স্পেনের আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস।

শেষ বাঁশির পর উল্লাসে মেতে ওঠে স্পেনের খেলোয়াড়েরা। আর হতাশায় মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না মেসি-স্কালোনির দলের।

স্পেনের এই শিরোপা জয়ে নতুন প্রজন্মের তারকা লামিনে ইয়ামালের উত্থানও পেল বিশেষ স্বীকৃতি। মাত্র ১৯ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেই বিশ্বচ্যাম্পিয়ন হলেন এই তরুণ তারকা।

365 D News

কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x