প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক মিশন ও প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ
মো: পলাশ তুষার পাঠান , স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ
পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি)
হিসেবে মনোনীত হয়েছেন মীর আশরাফ আলী।
দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
তবে তাঁর পেশাগত জীবনের
অন্যতম আলোচিত অধ্যায় দীর্ঘ ১৬ বছর পদোন্নতি
থেকে বঞ্চিত থাকা। ২০২৪ সালের ৫
আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিন দফা
পদোন্নতি পেয়ে ডিআইজি পদে
উন্নীত হন বগুড়ার এই
পুলিশ কর্মকর্তা।১৭তম
বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ
পুলিশে যোগ দেন মীর
আশরাফ আলী। বগুড়া সদর
উপজেলার এই সন্তান কর্মজীবনে
বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পেশাগত
দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয়
দিয়ে অর্জন করেছেন রাষ্ট্রীয় স্বীকৃতিও।গত
দুই বছর পুলিশের স্পেশাল
ব্রাঞ্চ (এসবি) ও সিটিএসবি-তে
ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাঁকে
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া
হয়। এরপর স্বল্প সময়ের
জন্য রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন মীর
আশরাফ আলী। সেখান থেকে
এবার তাঁকে রাজশাহী রেঞ্জের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।শিক্ষাজীবনে
মেধার স্বাক্ষর রেখেছেন মীর আশরাফ আলী।
বগুড়া জেলা স্কুল থেকে
এসএসসি এবং বগুড়া সরকারি
আজিজুল হক কলেজ থেকে
এইচএসসি পাস করেন তিনি।
পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়
থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি
অর্জন করেন।পুলিশি
দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। জাতিসংঘ
শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন সফলতার
সঙ্গে। এ ছাড়া পেশাগত
দক্ষতা ও জ্ঞান বাড়াতে
যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উন্নততর
প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।দীর্ঘ
কর্মজীবনের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং পুলিশের বিভিন্ন
গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে রাজশাহী রেঞ্জের
নেতৃত্ব দিতে যাচ্ছেন মীর
আশরাফ আলী। নতুন দায়িত্বে
রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত
করা এবং সাধারণ মানুষের
জন্য পুলিশি সেবা আরও সহজ
ও কার্যকর করার ক্ষেত্রে তাঁর
ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত