প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ
দুলাল সরকার, প্রতিনিধি ||
নরসিংদীতে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা
বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট
বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার
সকালে জেলা প্রশাসনের আয়োজনে
এবং নরসিংদী পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়
প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত
হয়। এতে নেতৃত্ব দেন
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
ইসরাত জাহান কেয়া।অভিযানের অংশ হিসেবে জেলা
প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা
পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি
এডিস মশার প্রজননস্থল ধ্বংস
এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথচারী ও
স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।কর্মসূচিতে জেলা প্রশাসক ইসরাত
জাহান কেয়া বলেন, ডেঙ্গু
প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি ও আশপাশের আঙিনায়
কোথাও যেন পানি জমে
না থাকে, সে বিষয়ে সবাইকে
নিয়মিত নজর রাখতে হবে।তিনি বলেন, ডেঙ্গু
মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও নিজ নিজ অবস্থান
থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা
পালন করতে হবে। এডিস
মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়াতে
সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
এ কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন
তিনি।কর্মসূচিতে জেলা প্রশাসনের অতিরিক্ত
জেলা প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী, নরসিংদী পৌরসভার প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা
উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে
জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ
বজায় রাখতে পুরো জেলায় এ
ধরনের সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত