প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ
আন্তর্জাতিক ডেস্ক ||
মালয়েশিয়ার
সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ
আলী মারা গেছেন। সোমবার
স্থানীয় সময় সকাল ৯টা
২০ মিনিটে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
তাঁর বয়স হয়েছিল ১০০
বছর।স্থানীয়
সংবাদমাধ্যমের খবরে এ তথ্য
জানানো হয়েছে।পেশায়
চিকিৎসক সিতি হাসমাহ সাবেক
প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে পাওয়া সামাজিক অবস্থানকে কাজে লাগিয়ে বিভিন্ন
জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন।
মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য
নিয়ে কাজ করেছেন তিনি।গত
১২ জুলাই ১০০তম জন্মদিন পালন করেন সিতি
হাসমাহ। এর পরের মাসে
সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে তাঁকে সবচেয়ে বয়স্ক হিসেবে স্বীকৃতি দেয় আসিয়ান রেকর্ডস।তাঁর
মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার
রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি
সিতি হাসমাহর পরিবারের প্রতি সমবেদনা জানান।সুলতান
ইব্রাহিম লিখেছেন, “প্রিয় পরিবারের সদস্যকে হারানোর এই শোক সামলে উঠতে তাঁর পুরো পরিবারকে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দান করার জন্য মহামান্য রাজা ও রানি প্রার্থনা করেছেন।”সাত
দশকের দাম্পত্যমাহাথির
মোহাম্মদ ও সিতি হাসমাহর
বিয়ে হয় ১৯৫৬ সালে।
গত আগস্টে তাঁদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ
হয়। মাহাথিরের বর্তমান বয়স ১০১ বছর।মাহাথির
মোহাম্মদ দুই মেয়াদে মালয়েশিয়ার
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম
দফায় ১৯৮১ থেকে ২০০৩
সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায়
২০১৮ থেকে ২০২০ সাল
পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী
ছিলেন।
সূত্র:
সিএনএ
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত