প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য: দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব
শেখ মো: বেলায়েত হোসেন, রিপোর্টার ||
ওবায়দুল কাদেরসহ
সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক
যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব
করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁরা হলেন আইনজীবী হাসানুজ্জামান
তুষার ও ব্যারিস্টার মোহাম্মদ
হাসান চৌধুরী। আগামী ২৩ সেপ্টেম্বর তাঁদের
ট্রাইব্যুনালে সশরীরে হাজির হতে বলা হয়েছে।বুধবার আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ
দেন।এদিন প্রসিকিউশনের
পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী
এম এইচ তামীম। তিনি
দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন।শুনানিতে প্রসিকিউটর
বলেন, ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন আইনজীবী হাসানুজ্জামান
তুষার। একটি পোস্টে তিনি
লেখেন, ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের
অবৈধ, মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন রায়ের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ঘৃণ্যভাবে এই
রায় প্রত্যাখ্যান করি। রাজপথেই হবে
সবকিছুর ফয়সালা।’এরপর আরেকটি
পোস্টে তিনি লেখেন, ‘অবৈধ
ক্যাঙ্গারু কোর্টের অবৈধ, মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন ও হাস্যকর রায়ের
বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের
আইনজীবীদের তাৎক্ষণিক প্রতিবাদ।’ ওই পোস্টের সঙ্গে
সুপ্রিম কোর্টে কয়েকজন আইনজীবীর অবস্থানের ছবিও শেয়ার করেন
তিনি।প্রসিকিউটর গাজী
এম এইচ তামীম আরও
বলেন, ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী ওই পোস্টের মন্তব্যের
ঘরে লেখেন, ‘ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করছি।’
শুনানিতে
প্রসিকিউশন পক্ষের বক্তব্য ছিল, আইনজীবী হিসেবে
জেনে-বুঝে আদালতের রায়
নিয়ে এ ধরনের মন্তব্য
করা হলে জনমনে ভিন্ন
বার্তা যেতে পারে। এ
বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য দুই আইনজীবীকে
সশরীরে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত