প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত প্রতিবেদনের তথ্য নিয়ে প্রশ্ন তুললেন ডেমরার এসিল্যান্ড
ফয়সাল আহমেদ সুইট ||
ডেমরা সার্কেলের সহকারী
কমিশনার (ভূমি)–এর সরকারি দায়িত্ব পালন
ও
নামজারি কার্যক্রম নিয়ে
সম্প্রতি প্রকাশিত দুটি
প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে তাঁর
পক্ষ।প্রতিবাদে বলা
হয়েছে,
একটি
জাতীয়
দৈনিক
ও
একটি
অনলাইন
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আদালতের স্থগিতাদেশের মধ্যে
নামজারি এবং
ঘুষ
লেনদেনের অভিযোগ
তোলা
হয়েছে।
তবে
এসব
প্রতিবেদনকে একপেশে,
বিভ্রান্তিকর ও
যথাযথ
তথ্য
যাচাই
ছাড়া
প্রকাশিত বলে
দাবি
করা
হয়েছে।সংশ্লিষ্ট এসিল্যান্ডের পক্ষ
থেকে
বলা
হয়,
দায়িত্ব নেওয়ার
পর
থেকে
তিনি
সরকারি
সম্পত্তি রক্ষা,
অবৈধ
দখলমুক্তকরণ এবং
রাষ্ট্রীয় স্বার্থে নিয়ম
অনুযায়ী কাজ
করছেন।
বিভিন্ন অভিযানে সরকারি
সম্পত্তি উদ্ধার
করে
সেখানে
সাইনবোর্ড স্থাপন
করা
হলেও
পরে
তা
সরিয়ে
ফেলার
ঘটনাও
ঘটেছে।প্রতিবাদে আরও
বলা
হয়,
সরকারি
সম্পত্তি উদ্ধারের কার্যক্রমে বাধা
দিতে
একটি
স্বার্থান্বেষী মহল
গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য
দিচ্ছে। একই
সঙ্গে
অপসাংবাদিকতার মাধ্যমে চাপ
সৃষ্টি
ও
আর্থিক
সুবিধা
দাবির
অভিযোগও করা
হয়েছে।সংশ্লিষ্ট এসিল্যান্ড বলেন,
ভালো
কাজ
করতে
গেলে
বাধা
আসবেই।
সব
বাধা
অতিক্রম করে
রাষ্ট্র ও
জনস্বার্থে কাজ
করে
যাব। প্রতিবাদে সংবাদ
প্রকাশের আগে
সরকারি
নথি,
আদালতের আদেশ
ও
সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য যাচাইয়ের আহ্বান
জানানো
হয়েছে।
পাশাপাশি প্রকাশিত অভিযোগ
ও
আর্থিক
সুবিধা
দাবির
বিষয়গুলো তদন্ত
করে
প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়ার
কথাও
জানানো
হয়েছে।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত