প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে ১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক ||
কিশোর-কিশোরী ও শিশুদের অনলাইন
নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য
সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে প্রায় ১৮ বিলিয়ন ডলারের
একটি বড় ধরনের সমঝোতায়
পৌঁছেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। এর আওতায় ১৮
বছরের কম বয়সী ব্যবহারকারীদের
জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ
কিছু কঠোর বিধিনিষেধ কার্যকর
হতে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের ৫২
জন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে হওয়া এই সমঝোতা
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর
নতুন মোড় নিয়েছে। ওকল্যান্ডের
একটি ডিস্ট্রিক্ট কোর্টে শুনানি শেষে বিচারক চুক্তিটিতে
নীতিগত অনুমোদন দিয়েছেন। ফলে মেটার বিরুদ্ধে
চলমান বহুল আলোচিত মামলাটির
আইনি জটিলতা নিরসনের পথ তৈরি হয়েছে।তবে মেটা
ব্যবহারকারীদের বিভ্রান্ত করা কিংবা সামাজিক
যোগাযোগমাধ্যমকে ইচ্ছাকৃতভাবে আসক্তিকর করে তোলার অভিযোগ
স্বীকার করেনি। আদালতের অনুমোদিত নতুন নিয়মগুলো আগামী
১০ বছর কার্যকর থাকার
কথা রয়েছে।১৩
বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট
বন্ধসমঝোতার অন্যতম
গুরুত্বপূর্ণ বিষয় হলো ১৩
বছরের কম বয়সী শিশুদের
ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ
ঠেকানো। এ জন্য কৃত্রিম
বুদ্ধিমত্তা ও উন্নত বয়স
শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করবে
মেটা।প্রযুক্তির মাধ্যমে
কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট
শনাক্ত করে তা স্বয়ংক্রিয়ভাবে
মুছে ফেলার ব্যবস্থা জোরদার করা হবে। এটি
যুক্তরাষ্ট্রের শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার উদ্যোগের অংশ হিসেবে নেওয়া
হচ্ছে।কিশোরদের
জন্য দিনে দুই ঘণ্টা
ব্যবহারের সীমা১৮ বছরের
কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক
যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো ঠেকাতেও
নতুন বিধিনিষেধ আনা হচ্ছে।নতুন নিয়ম
অনুযায়ী, ১৮ বছরের কম
বয়সী কেউ দিনে সর্বোচ্চ
দুই ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার
করতে পারবে। এই সময়সীমা ব্যবহারকারী
নিজে পরিবর্তন করতে পারবে না।
সীমা পরিবর্তনের জন্য অভিভাবকের ডিজিটাল
অনুমোদন প্রয়োজন হবে।এ ছাড়া
রাত ১২টা থেকে সকাল
৬টা পর্যন্ত কিশোরদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা
থাকবে।একটানা ব্যবহার
কমাতে প্রতি ১৫ মিনিট পর
সতর্কবার্তা দেখানো এবং স্কুল চলাকালে
পুশ নোটিফিকেশনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হবে।লাইক
সংখ্যা ও ক্ষতিকর ফিল্টারেও
বিধিনিষেধকিশোরদের মানসিক
স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের
নেতিবাচক প্রভাব কমাতে ১৮ বছরের কম
বয়সীদের পোস্টে কতটি লাইক পড়েছে,
সেই সংখ্যা দেখানোর ব্যবস্থা বন্ধ করা হবে।এ ছাড়া
কসমেটিক সার্জারি কিংবা শারীরিক গঠন পরিবর্তনকে উৎসাহিত
করতে পারে এমন বিতর্কিত
ও বিভ্রান্তিকর ইমেজ ফিল্টার ব্যবহারে
নিষেধাজ্ঞা আসছে।কিশোরেরা চাইলে
অ্যালগরিদম নির্ধারিত ব্যক্তিগতকৃত ফিডের পরিবর্তে সাধারণ ফিড ব্যবহারের সুযোগও
পাবে।অভিযোগ দ্রুত
নিষ্পত্তির ক্ষেত্রেও মেটাকে নতুন দায়িত্ব নিতে
হবে। নিয়ম অনুযায়ী, অন্তত
৯০ শতাংশ রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে
পর্যালোচনা করার ব্যবস্থা রাখতে
হবে প্রতিষ্ঠানটিকে।১০
বছরে পরিশোধ ১২.৭ বিলিয়ন
ডলার১৮ বিলিয়ন
ডলারের সমঝোতার অর্থ পরিশোধেও বিশেষ
শর্ত রাখা হয়েছে। এর
মধ্যে প্রায় ১২ দশমিক ৭
বিলিয়ন ডলার আগামী ১০
বছরে অংশগ্রহণকারী অঙ্গরাজ্যগুলোকে দেওয়া হবে।বাকি ৫
দশমিক ৩ বিলিয়ন ডলারের
অর্থায়ন নির্ভর করবে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম
টিকটক ও ইউটিউব একই
ধরনের ব্যবস্থা গ্রহণ করে কি না,
তার ওপর।তবে টিকটক
এই সমঝোতার সরাসরি পক্ষ নয় এবং
চুক্তিতে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্তও
নেই।মেটা অন্যান্য
প্রযুক্তি প্রতিষ্ঠানকেও শিশু-কিশোরদের জন্য
নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে একই ধরনের সমন্বিত
উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত