প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
হালাল পণ্যের মান ও সনদ দেওয়ার আইনি দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়
মো: পলাশ তুষার পাঠান , রিপোর্টার ||
হালাল পণ্যের
মান নির্ধারণ ও সনদ দেওয়ার
ক্ষেত্রে আইনি ভিত্তি পেল
ধর্ম মন্ত্রণালয়। ‘রুলস অব বিজনেস,
১৯৯৬’ সংশোধন করে এ–সংক্রান্ত
দায়িত্ব মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত করেছে সরকার।রোববার (২৩
আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন
জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
একই দিন প্রজ্ঞাপনটি গেজেট
আকারে প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে বলা
হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে
দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস,
১৯৯৬’-এর সংশ্লিষ্ট বিধান
সংশোধন করেছেন। গত ১৯ আগস্ট
জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে
হালাল মান ও সনদ-সংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের
দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।সংশোধনের মাধ্যমে
‘রুলস অব বিজনেস’-এর
সিডিউল-১-এ বিভিন্ন
মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে
দায়িত্ব বণ্টনের তালিকায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের
পরিধি বাড়ানো হয়েছে। ‘৩৪. মিনিস্ট্রি অব
রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর
নতুন আইটেম নম্বর ২৩ যুক্ত করা
হয়েছে।নতুন আইটেমে
বলা হয়েছে—‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড
অ্যান্ড সার্টিফিকেশন’। অর্থাৎ হালাল
পণ্যের মানদণ্ড নির্ধারণ ও সনদ প্রদানের
বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে ধর্ম
মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় এসেছে।প্রজ্ঞাপনে বলা
হয়েছে, সংশোধনটি অবিলম্বে কার্যকর হবে।এতদিন ধর্ম
মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন
বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের
ক্ষেত্রে হালাল সনদ দেওয়ার কার্যক্রম
পরিচালনা করে আসছিল। হালাল
মান নির্ধারণ ও সনদ দেওয়ার
বিষয়েও প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।
তবে এ কার্যক্রমের আইনগত
ভিত্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা
নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।নতুন সংশোধনের
ফলে হালাল পণ্যের মান নির্ধারণ ও
সনদ প্রদানের দায়িত্ব সরকারের কার্যবণ্টন কাঠামোয় স্পষ্টভাবে যুক্ত হলো। এর মাধ্যমে
দেশে হালাল পণ্য ও সেবার
মান এবং সনদসংক্রান্ত কার্যক্রম
পরিচালনায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের
আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হলো।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত