প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
বিশ্বম্ভরপুরে মাদক আতঙ্কের নেপথ্যে দেলোয়ার ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক ||
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর
উপজেলায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং-সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের
মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক
কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ
রয়েছে দেলোয়ার ভূঁইয়া (৪৭), পিতা-সুলেমান
মিয়ার বিরুদ্ধে।স্থানীয় কয়েকজন
বাসিন্দার দাবি, দেলোয়ার ভূঁইয়ার বিরুদ্ধে মাদক সেবন, মাদক
কারবারিদের সঙ্গে যোগাযোগ এবং তরুণদের মাদক
গ্রহণে উৎসাহিত করার অভিযোগ রয়েছে।
তাঁদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার ও উঠতি বয়সী
তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পেছনে কিছু
প্রভাবশালী ব্যক্তির ভূমিকা রয়েছে।এলাকাবাসীর ভাষ্য,
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের
কারণে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক
তৈরি হয়েছে। অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পাচ্ছেন
বলে দাবি করেছেন তারা।
অভিযোগকারীদের আশঙ্কা, প্রতিবাদ করলে প্রতিশোধমূলক পরিস্থিতির
মুখে পড়তে হতে পারে।স্থানীয়দের কয়েকজন
আরও অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতা এস এম
মাহবুব মল্লিকের নাম বা প্রভাবের
কথা উল্লেখ করে দেলোয়ার ভূঁইয়া
এলাকায় চলাফেরা করেন বলে আলোচনা
রয়েছে। তবে এ অভিযোগের
বিষয়ে এস এম মাহবুব
মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি।অভিযোগের বিষয়ে
জানতে চাইলে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা বলেন,
কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে
সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণ
পাওয়া গেলে তা গুরুত্বের
সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের
সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন
অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় বাসিন্দাদের
দাবি, রাজনৈতিক পরিচয় বা সামাজিক প্রভাব
বিবেচনা না করে মাদক
ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই
সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের
টহল ও নজরদারি বাড়ানোর
আহ্বান জানিয়েছেন তারা।প্রতিবেদন
প্রকাশের আগে দেলোয়ার ভূঁইয়া
ও এস এম মাহবুব
মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের
বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী
প্রতিবেদনে প্রকাশ করা হবে।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত