প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
গণভোটের রায় মানতে বিএনপি বাধ্য হবে, দাবি জামায়াত নেতা হেলাল উদ্দিনের
হাবিবুর রহমান (বাপ্পী), স্টাফ রিপোর্টার ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা
মহানগরী দক্ষিণের নায়েবে
আমির
অ্যাডভোকেট ড.
হেলাল
উদ্দিন
বলেছেন,
ছাত্র-জনতা রাজপথে নামলে
বিএনপি
গণভোটের রায়
মেনে
নিতে
বাধ্য
হবে।
তাঁর
দাবি,
গণভোটের রায়
প্রত্যাখ্যান করা
হলে
তা
জুলাই
বিপ্লবকে অস্বীকার করার
শামিল।মঙ্গলবার রাজধানীতে জামায়াতে ইসলামী
ঢাকা
মহানগরী দক্ষিণের পল্টন
থানার
উদ্যোগে আয়োজিত
‘রক্তাক্ত ৩৬
জুলাই’
শীর্ষক
আলোচনা
সভায়
প্রধান
অতিথির
বক্তব্যে তিনি
এসব
কথা
বলেন।ড. হেলাল
উদ্দিন
বলেন,
দেশের
প্রায়
৭০
শতাংশ
মানুষ
সংবিধান সংস্কারের পক্ষে
গণভোটে
‘হ্যাঁ’
ভোট
দিয়েছেন। কিন্তু
বিএনপি
সংসদে
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গণরায়
উপেক্ষা করে
সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের উদ্যোগ
নিয়েছে। এ
উদ্দেশ্যে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে
সংবিধান সংশোধন
কমিটি
গঠন
করা
হয়েছে
বলেও
তিনি
অভিযোগ
করেন।তিনি আরও
বলেন,
জুলাই
আন্দোলনের সময়
বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং
বিএনপির শীর্ষ
নেতারা
দেশে
ছিলেন
না।
কেউ
লন্ডনে,
কেউ
শিলংয়ে
অবস্থান করছিলেন। এ
কারণে
জুলাই
আন্দোলনের চেতনা
ও
জনগণের
আকাঙ্ক্ষা বর্তমান সরকার
ও
বিএনপি
উপলব্ধি করতে
পারেনি
বলেও
মন্তব্য করেন
তিনি।জুলাই আন্দোলনের লক্ষ্য
ছিল
রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার ও
নির্বাচন- এমন
দাবি
করে
হেলাল
উদ্দিন
বলেন,
জুলাই-পরবর্তী সময়ে বিএনপি কেবল
নির্বাচনের দাবিতেই সীমাবদ্ধ ছিল।
রাষ্ট্র সংস্কার ও
ন্যায়বিচারের বিষয়ে
দলটি
কোনো
কার্যকর দাবি
উপস্থাপন করেনি
বলেও
অভিযোগ
করেন
তিনি।আওয়ামী লীগের
শাসনামলের বিচার
প্রসঙ্গে ড.
হেলাল
উদ্দিন
বলেন,
শুধু
‘৩৬
জুলাই’
নয়,
আওয়ামী
লীগের
পুরো
শাসনামলজুড়েই খুন,
গুম,
নির্যাতন, বিরোধী
মত
দমন,
ব্যাংক
খাত
দখল,
অর্থ
পাচার,
দুর্নীতি ও
প্রশাসনের দলীয়করণের মতো
নানা
অপরাধ
সংঘটিত
হয়েছে।
এসব
ঘটনার
বিচার
নিশ্চিত করার
পাশাপাশি দল
হিসেবেও আওয়ামী
লীগের
বিচার
করার
জন্য
সরকারের প্রতি
আহ্বান
জানান
তিনি।পল্টন থানা
আমির
অ্যাডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি
হিসেবে
উপস্থিত ছিলেন
মহানগরীর কর্মপরিষদ সদস্য
শাহীন
আহমেদ
খান।
প্রধান
আলোচক
ছিলেন
ইসলামী
ছাত্রশিবিরের সাবেক
কেন্দ্রীয় সভাপতি
ও
পল্টন
থানা
সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।
কপিরাইট © ২০২৬ 365 D News । সর্বস্বত্ব সংরক্ষিত